চোখের ধুলো মুছতে মুছতে;
জানালার গ্রীলে হাত রেখে বাইরে তাকাই-
দেখি এই রাত জোসনার শাড়ি খুলে;
বেপর্দা বসে আছে।
দেনার দায়ে ঢেকে গেছে-
যৌবন খোলা চাঁদের শরীর।
বাতাসের কার্পন্যে একটা পেঁচা-
কুকুরের মতো ঝিমাচ্ছে ক্লান্ত হয়ে।
অসুখী গোলাপ জানে-
সময়ের পায়ের নীচে পথ নয়,
যেন স্মৃতির ফসিল।
ফুল নয় কাঁটার উদ্যানে আজ-
নিহত প্রজাপতির ভীড়।
.
২৭/০৫/২০২৫
ছবি- ইন্টারনেট থেকে
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন