আমি দেখেছি তাকে শীতের কোন এক সকালে,
দেখেছি তাকে ফুলের সুভাশ মাখা কোন এক বিকেলে।
বসন্তের কুকিল ডাকা সেই রোদ্রদীপ্ত দুপুরে,
বৃষ্টি ভেজা কোন এক সন্ধায় আমি দেখেছি তাকে।
দেখেছি তাকে যেদিন কৃষ্ণচূড়া রক্তিম আভা ছড়িয়ে ছিল,
তাকে দেখেছি অপলক খুব কাছ থেকে।
দেখেছি তাকে শিউলি ফোঁটা কোন এক কালে,
তাকে ভেবেছি নির্ঘূম রাত জেগে।
তবু বলতে পারিনি তাকে মনের গোপন কথা,
ফিরে এসেছি বলতে পারিনি তাকে মনের গোপন কথা।
তবু ভুলতে পারিনি আজো তাকে,
ভুলতে পারিনি তার কথা।
.
২০/১০/২০১৪
লেখালেখির শুরু তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন